জামালপুরের ইসলামপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২) শাখার সদস্যরা অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়িকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলো জামালপুর সদর উপজেলার ফুলবাড়িয়া দরিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে আকাশ মিয়া (৩০) এবং জেলার মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে মো. রিপন (২৯)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে অনলাইন জুয়া প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত সোমবার দিবাগত রাতে ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলামপুর পৌর শহরের পাটনিপাড়া ব্রিজের উপর থেকে তাঁদেকে আটক আটক করা হয়।
ডিবি-২ শাখার সূত্রে জানা গেছে, আকাশ মিয়া এবং রিপনের বিরুদ্ধে ইসলামপুর থানায় অনলাইনে জুয়া খেলা প্রতিরোধ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাঁদের কাছ থেকে অবৈধভাবে বায়োমেটিক জালিয়াতি কাজে ব্যবহৃত ২৫টি সিম, অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত দুইটি টাচ ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়।
জামালপুর ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিবুর রহমান বলেন, 'অনলাইন জুয়া প্রতিরোধ আইনের মামলায় দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'
২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে