স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়নের মাধ্যমে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। আর এই লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের সভাকক্ষে গান্ধী আশ্রম ট্রাস্ট কর্তৃক পরিচালিত ‘মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে এবং গান্ধী আশ্রম ট্রাস্টের সহকারী পরিচালক অসিম কুমার বকসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা কৃষি অফিসার জুনায়েদ আলম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লাভলী ইয়াসমিন।
মতবিনিময় সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মানবাধিকার ও সুশাসন প্রকল্পের চাটখিল উপজেলা ম্যানেজার শাহজাহান। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, কামাল মজুমদার, লোকমান হোসেন, মো. মানিক ও আমেনা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, “সমাজের যে অসঙ্গতিগুলো আছে, তা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই।
আমাদেরকে আত্মকেন্দ্রিক না হয়ে পরোপকার এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মানবাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিতভাবে কাজ করা জরুরি।”
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৯ ঘন্টা ৯ মিনিট আগে