এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-10-2026 08:05:58 pm



মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


মঙ্গলবার(২৭অক্টোবর)বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলার যুবদলের উদ্যোগে র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা যুবদল। র‍্যালি শেষে উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটনের নেতৃত্বে কুলিয়ারচর পৌরসভার বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে ময়লা-আবর্জনা পরিস্কার করেন উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীর। 


এর আগে দুপুর ১২টার দিকে যুবদলের উদ্যোগে র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের কার্যালয়ে এসে শেষ হয়।পরে উপজেলা যুবদলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহ আলম সহ উপজেলা বিএনপি,যুবদল ও সগযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর মধ্যে ছিল পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন, স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসাসেবা সহ অন্যান্য সামাজিক কর্মসূচী।

আরও খবর