ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

রংপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2024 05:14:09 pm

রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ওই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো—


১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।


২. রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস, ডা. মুক্তা ছাত্রাবাস, ডা. পিন্নু ছাত্রাবাস, হেলিপ্যাড ছাত্রাবাস ও শহীদ মাহবুব হোসেন ছাত্রীনিবাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


৩. আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।


৪. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ আবাসনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


এ সিদ্ধান্তগুলো সোমবার (১২ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পর এবার রংপুর মেডিকেল কলেজেও এ নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়াও গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেলসহ হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও খবর