শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাংলাদেশের শিক্ষার নতুন কারিকুলাম বাতিল করা প্রয়োজন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-08-2024 10:07:18 am


বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান কারিকুলাম পরিবর্তন করা এখন সময়ের দাবী। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বা নতুন যে কারিকুলাম চালু রয়েছে এ ব্যবস্থা চলতে থাকলে দেশ মেধা শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমান যে কারিকুলাম চালু আছে তা শিক্ষার্থীরা কিভাবে পড়বে তা জানে না। 


বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মোবাইল নির্ভরশীল করে তুলেছে। পাঠ্য পুস্তকের সাথে শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। সারাক্ষন মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইলের ইউটিউব চার্জ দিয়ে পড়তে হয়। এতে করে সারাক্ষন শিক্ষার নামে মোবাইলে আসক্ত হওয়ায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। এভাবে চলতে থাকলে শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে বলে অভিভাবকরা মনে করেন।


দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম ও নবম শ্রেণীর অর্ধ্ব বার্ষিক পরিক্ষা চলছিলো। পরিক্ষার পূর্বের দিন প্রশ্নপত্র মোবাইল ইউটিউবে পাওয়া যাচ্ছে যাকে আমরা বলতাম প্রশ্ন ফাঁস। এখানেই শেষ নয়, পরিক্ষার দিন শিক্ষার্থীরা বই নিয়ে পরিক্ষা দিতে যাচ্ছে। পরিক্ষার হলে গিয়ে বই দেখে পরিক্ষার খাতা লিখছে। পরিক্ষা হচ্ছে ৫ ঘন্টা ব্যাপী। পরিক্ষার মধ্যে আবার বিরতি আছে। অর্ধেক পরিক্ষা দিয়ে বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আবার পরিক্ষার বাকি অংশ দিতে যাচ্ছে। এ যে পরিক্ষা নামের তামাশা চলছে তা বন্ধ না করলে দেশে মেধার সংকট দেখা দিবে।


শিক্ষার নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। বিদ্যালয় গুলোতে পড়ার কোন পরিবেশ নেই। ক্লাশে শিক্ষার্থীদের সময় কাটে খুশ গল্প করে। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গড়ে তুলতে শিক্ষার নতুন কারিকুলাম বাদ দিয়ে মেধা ভিত্তিক, সুন্দর, সুশৃঙ্খল, বই মুখী প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করা খুবই জরুরী। 

আরও খবর