বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ের সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি, সম্পাদকদের সাথে উপজেলা বি এন পির মতবিনিময়

রামগড়ের সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন  মঠ মন্দিরের সভাপতি, সম্পাদকদের সাথে উপজেলা বি এন পির মতবিনিময়


খাগড়াছড়ি জেলার রামগড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপি  সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় করেন।


বৃহস্পতিবার (০৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় রামগড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রামগড় পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে রামগড়ের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সনাতন সম্প্রদায়ের  বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা করতে না পারে  সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। 


মতবিনিময় সভায়  আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র সহসভাপতি মোঃজসিম উদ্দিন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর হোসেন নুরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমূখ।


এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেন  তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

এ সময় রামগড় উপজেলার সকল মন্দিরের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর