বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে ’অসম্মানে’র প্রতিশোধ নিতে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করলো কিশোর


খাগড়াছড়ির রামগড়ের প্রত্যন্ত গ্রাম ওয়াইফাপাড়ায় ৫ম শ্রেণি পড়ুয়া শিশু ফাহিম(১১)কে পরিকল্পিতভাবে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করলো ৯ম শ্রেণির ছাত্র মাইন উদ্দিন(১৬)। ’অসম্মান’ করার প্রতিশোধ নিতে ফাহিমকে হত্যার কথা স্বীকার করেছে মাইন। ফাহিম ঐগ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে ও নতুনবাজার মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র এবং মাইন একই গ্রামের মুমিনউল্লাহর ছেলে ও একই মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। গ্রামবাসিরা মাইন উদ্দিনকে হত্যায় ৩সহযোগিসহ আটক করে রেখেছে। আটক ৩ সহযোগি হচ্ছে একই গ্রামের নুরুল আমিনের ছেলে আসাদ উল্ল্যাহ গালিব (১০), শফিকুল ইসলামের ছেলে আজাদ হোসেন উচাইদ (১৫) ও মীর হোসেনের ছেলে মো.আল ফাহাদ (১৪)।


গত মঙ্গলবার(৬ আগষ্ট) হত্যাকান্ড হলেও পরদিন বুধবার রাতে হত্যায় জড়িত ৪ শিশু-কিশোরকে আটকের পর ঘটনা উদঘাটিত হয়। বৃহষ্পতিবার স্থানীয় গ্রামবাসির উপস্থিতিতে সাংবাদিকদের কাছে হত্যার কথা স্বীকার করেছে আটককৃত শিশু-কিশোররা। এদের মধ্যে আটক শিশু গালিব গ্রামবাসি ও সাংবাদিকদের সাথে ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের পুরো ঘটনা বর্ণণা করে। সে জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকালে মাইন উদ্দিন ও সে নিজে শিশু ফাহিমকে কৌশলে গ্রামের নির্জন ও বনজঙল ঘেরা এলাকায় একটি পুকুরে নিয়ে যায়। গোসল করার নাম করে তারা তিনই পুকুরে নামে। এসময় মাইন উদ্দিন ফাহিমকে পানির মধ্যে চেপে ধরে রাখে। এক পর্যায়ে ফাহিম অজ্ঞান হয়ে পড়লে তারা দুজন তাকে টেনে পুকুরপাড়ে উঠায়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ফাহিমের অচেতন দেহ টেনে হেঁছড়ে পাশের উঁচু টিলার গভীর জঙ্গলে নিয়ে যায়। মৃত্যু নিশ্চিত করার জন্য মাইন উদ্দিন জঙ্গলি লতা দিয়ে গলায় শক্ত করে পেঁচিয়ে রাখে। কিছুক্ষণ পর মৃতদেহ টেনে-হেঁছড়ে টিলা থেকে নামিয়ে পুণরায় ঐ পুকুরের পাড়ে নিয়ে যায় তারা। শিশু গালিব আরও জানায়, হত্যার খবর জানিয়ে লাশ পুঁতে ফেলার জন্য মাইন উদ্দিন মোবাইল ফোনে কোদাল নিয়ে আসতে বলে বন্ধু উচাইদকে। কিন্তু সে না আসায় পুকুর পাড়ে লাশ রেখে বাড়ি চলে যায় তারা। গালিব জানায়, তারা ফাহিমের গায়ের গেঞ্জি আগুনে পুড়ে তার পায়ের জুতাসহ পুকুরের পাশের টিলার ঢালে গর্ত করে পুঁতে রাখে। গালিব জানায়, হত্যার পর মাইন উদ্দিন তাদের ৩ সহযোগিকে ৩ পুড়িয়া গাঁজা দিয়ে বলে সবাই যেন সাবধানে থাকে। কোনভাবেই যেন ঘটনা ফাঁস না হয়। হত্যার মূল পরিকল্পনাকারি মাইন উদ্দিন খুনের কথা স্বীকার করে বলে, ফাহিম ১৬-১৭ দিন আগে তার সাথে বেয়াদপি করে। ’অসম্মান’ করার প্রতিশোধ নিতেই সে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং পরিকল্পনা অনুযায়ী হত্যা করে।


ফাহিমের বাবা পিকআপ ড্রাইভার সাইফুল ইসলাম দৈনিক দেশচিত্রকে বলেন, মঙ্গলবার দুপুরেও ফাহিম বাড়ি না আসায় তারা সবাই মিলে তাকে খোঁজাখুজি শুরু করেন। তার সন্ধানে মাইকিংও করা হয়। খোঁজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে জঙ্গলঘেরা পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। বুধবার সকালে তার লাশও দাফন করা হয়। পরে ঐ পুকুর পাড়ে ফাহিমের জুতা ও গায়ের গেঞ্জি খুঁজতে গেলে মাটিতে পুঁতেরাখা অবস্থায় আগুনে পোড়া গেঞ্জি ও জুতা পাওয়া যায়। এতে ফাহিমের মৃত্যু নিয়ে সন্দেহ হয় তাদের। গ্রামের লোকজনসহ তারা ফাহিমের খেলার সঙ্গী গালিবকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার ঘটনা বলে দেয়। পরে গ্রামবাসিরা মাইন উদ্দিনসহ চারজনকেই আটক করে। স্থানীয় ইউপি সদস্য মো.হানিফ বলেন, আমরা এদের আটক করে তাৎক্ষণিকভাবে রামগড় থানা পুলিশ সহ সেনাবাহিনীকে খবর দিয়েছি। তবে কেউ এখনও আসেননি। তিনি আরও বলেন, গ্রামবাসির পাহারায় স্থানীয় পাড়া কেন্দ্রে চারজনকে আটকে রাখা হয়েছে। পুলিশ বা আইনশৃঙ্খলাবাহিনী এলে তাদের কাছে চারজনকে সোপর্দ করা হবে। রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবপ্রিয় দাশ বলেন, ঘটনাটি গ্রামবাসিরা তাকে জানিয়েছেন। চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বলেন।

আরও খবর