পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কবিতা

মোঃ আসিফ আহমেদ ( Contributor )

প্রকাশের সময়: 12-07-2024 04:29:08 am

      যদি চাও জাতির ইনকিলাব

           আসিফ আহমেদ


যদি চাও জাতির ইনকিলাব তবে থেকো না আর স্তব্ধ

সময় এসেছে তারুণ্যের স্ফুলিঙ্গে জঞ্জাল করো দগ্ধ;

দেখ পেটে-পিঠে খেয়ে লাথি, আজ কাঙালেরা বনবাসে

শুনি অনিয়ম আর চুরি করা ধনে রাঘব থাকে সদা ত্রাসে!!


যদি চাও জাতির ইনকিলাব তবে উঁচু করো তব মাথা

খুঁজে দেখ জগৎ জুড়ে তেজস্বী বীরের স্মৃতির চিহ্ন গাঁথা;

নথিপত্রে থেকেও কথন, এখন জনতার দাবি হয় বলি

অসৎ ধনে উপচে পড়ছে তাগো সাদা-কালো সব থলি!!


যদি চাও জাতির ইনকিলাব তবে হেঁটে চলো উত্তপ্ত পথে

মুক্তিলিপ্সু তরুণ তুমি, তুমি বেমানান ওই উদ্যমহীন রথে;

তুমি নিজের ললাটে চাপিয়ে দোষ, কেবল দেখবেই পরাজয়

তুমি দুর্দম, তুমি এভারেস্ট, তোমার নেই কোনো দিকে ভয়!!


যদি চাও জাতির ইনকিলাব তবে সমুদ্রে ভেড়াও তরী

হচ্ছে পাচার দেশের দশের বিত্ত নিয়ে ট্রলার ভর্তি লরি;

সিন্ডিকেটের চপেটাঘাতে আজ বাজারে লেগেছে আগুন

শাসন-শোষনে পিষ্ট জাতি, মোদের আসে না কোন ফাগুন!!


যদি চাও জাতির ইনকিলাব তবে ভেঙে ফেল দাস- কোটা

হৃদয় উজাড় করেও জাতি, খাই সদা বিবর্তনের খোঁটা;

যদি হাতে-হাত রাখো তরুণ মোরা চাইলে হবো জয়ী

যেদিন পুড়বে জাতি মরবে সবাই আমরাই হবো দায়ী!!


লেখকঃ আসিফ আহমেদ 

(শিক্ষার্থী)

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৮ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে