ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় জাতীয় সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস  সাতক্ষীরার তালায় উপজেলা সমবায় অফিসের উদ্দ্যোগে “পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য  ইন্দ্রজীৎ দাশ বাপী।

বক্তব্য রাখেন, দুগ্ধ উৎপাদনে জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত দিবস চন্দ্র ঘোষ, রবিউল ইসলাম, উত্তম সেন বাবুলাল, নাজমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলোয়াত করেন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মৌঃ তাওহিদুর রহমান ও গীতা পাঠ করেন খলিলনগর ইউপি সদস্য প্রকাশ দালাল। এসময় আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমিতি, তালা কেন্দ্রীয় সমবায় সমিতি, তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি, পাটকেলঘাটা শ্রমজিবী সঞ্চয় ও ঋণদান সমিতি, পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, বঙ্গমাতা মহিলা সমিতি সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমবায় দিবসের র‌্যালী উপশরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর