দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী

বুধবার দিবাগত রাতে না ফেরার দেশে চলে যান মা। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে বোরহান উদ্দীন সিফাত। মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষাকেন্দ্রে যেতে রাজি হয় সে।


বোরহান উদ্দিন সিফাত ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী। সে ঈদগাঁও উপজেলার প্রবীণ সাংবাদিক ও অবিভক্ত ঈদগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিআর হাশেমী বদরুর ছেলে।


বুধবার (১০ জুলাই) সোয়া ৫ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সিফাতের মাতা জেসমিন আক্তার।


১১ জুলাই সকাল সাড়ে ৯ টায় তার মায়ের জানাজা ও দাফনের সময়ক্ষন নির্ধারণ করা হয়। কিন্তু সকাল ১০ টায় রামু ডিগ্রি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিধায় মাকে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত না করেই তাকে ছুটতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে।


সহধর্মিণী হারানো ঈদগাঁও’র বর্ষীয়ান সাংবাদিক বিআর হাশেমী বদরু অশ্রু সজল নয়নে জানান, তার কনিষ্ঠ সন্তান সিফাতকে মাকে চিরবিদায় জানাতে না পারার আফসোস নিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে । যা বাবা হিসেবে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের চরম ব্যথিত করছে। যা আমরণ পরিবারের সদস্যদের স্মৃতির পাতায় ভেসে উঠবে বলে আক্ষেপ করেন।


এসময় মরহুমার কনিষ্ঠ সন্তান এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে সান্ত্বনা দিতে তার সহ-পার্টিরাও ভিড় জমাতে শুরু করেছে

Tag
আরও খবর