দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যাত্রী হিসেবে সিএনজিতে তুলে উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণ ছিনতাই

কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকায় এবার ছিনতাইয়ের শিকার হলেন একজন স্কুল শিক্ষিকা। 

অভিনব কায়দায় ছিনতাইকারীরা উক্ত স্কুল শিক্ষিকার ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ও ৪ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে। 


৯ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান।


কক্সবাজার উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষ্ণা দাশ বলেন, আমি দীর্ঘদিন ধরে উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জেলা কারাগারের এক কর্মকর্তার বাচ্চাদের টিউশনি পড়াই। সে অনুযায়ী ৯ জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে আমি টিউশন শেষ করে জেলা কারাগারের ক্যান্টিনের সামনে আসলে একটি সিএনজি থেকে চালক আমাকে তার গাড়িতে উঠতে বলে। তখন আমি দেখতে পাই সেখানে আগে থেকে উক্ত সিএনজিতে পেছনের সিটে একজন এবং সামনের সিটে চালকের পাশে একজন বসে আছে। তারা আমাকে খুব ভাল ব্যবহার করে গাড়িতে উঠতে বলে আমার গন্তব্যস্থল শহরের ঘোনারপাড়ায় পৌছে দেবে বলে জানান। পরে ছিনতাইকারীরা শহরের লাবনী পয়েন্টে আসলে গাড়ি জোরে ব্রেক করে সামনের সিটের লোকটি নেমে একটি ছোট ব্যাগ কুড়িয়ে নেয়। সেই ব্যাগ থেকে একটি হস্তলেখা কাগজ ও একটি স্বর্ণের বার সাদৃশ্য সোনালী রঙ্গের শক্ত ধাতব বস্তু বের করে আমাকে উক্ত সোনালী রঙ্গের ধাতব বস্তুটি ৫ ভরি ওজনের স্বর্ণ দাবী করে আমাকে কিনতে বলে। আমি সেটা আসল র্স্বণ নয় মর্মে কথা বলার সময় তারা ৩ জনেই জোর করে সেই ধাতব বস্তুটি আমার হাতে দিয়ে আমার গলায় থাকা ৪ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৪ আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। আমি কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে সামনের বাহারছড়া জইল্যার দোকানের সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আমি কোন মতে জ্ঞান ফিরে আসলে স্বামী বিজয় কুমার ধরকে খবর দিলে তিনি আমাকে উদ্ধার করেন। পরে সদর মডেল থানায় গেলে বিষয়টি খুলে বললে তারা তাৎক্ষনিক এস আই সেলিম সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 


এ নিয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে উক্ত ঘটনার পরে এখনো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন স্কুল শিক্ষিকা কৃষ্ণা দাশ।

Tag
আরও খবর