দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী তোষার কারাগারে

উখিয়ায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় মাদকাসক্ত স্বামী তোফাজ্জল হোছাইন তোষার (৩২) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।


সে রাজাপালং ইউনিয়নের উখিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের এলাকার শাহা আলমের ছেলে।


জানা গেছে, হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল তোষার। কিন্তু মঙ্গলবার (৯ জুলাই) কক্সবাজার নিম্ন আদালতে নারী ও শিশু ট্রাইবুনালে হাজিরা দিতে গেলে বিচারকের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে স্ত্রী আলিশা জাহান ঐশীর (২৩) কাছে তার স্বামী তোষার যৌতুকের টাকা দাবি করত। একাধিকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিয়েছিল ঐশী। এমনকি তার বিয়ের স্বর্ণও বিক্রি করে ফেলেছিল পেশাদার মাদকসেবি স্বামী তোষার৷


উখিয় থানায় এজাহারটি দায়ের করেছিলেন ঐশীর পিতা বালুখালী ১ নম্ব ওয়ার্ডের মৃত আলী হোছাইনের ছেলে অ্যাডভোকেট মো. এলখালাচুর কবির।


এজাহার সূত্রে আরও জানা যায়, তোষার-ঐশীর বিয়ে হয় ২২ অক্টোবর ২০২০ সালে। বিয়ের পর কয়েকমাস সুখের সংসার ছিল তাদের। ফলে তাদের ঘরে আসে একটি ছেলে সন্তান৷ কিন্তু গত দুই বছর থেকে নিয়মিত মাদক সেবন করে এসে রাতে স্ত্রীকে মারধর করত ও অমানুষিক নির্যাতন চালাত। গত বছর এমন এক নির্যাতনের পর স্ত্রী ঐশী রক্তায় অবস্থায় থানায় এসে অভিযোগ দিলে ডিউটি অফিসার স্বামীর কাছে মুছলেকা নিয়ে বিষয়টি সমাধান করে দেয়।


এর পরে আবারও মাদকে আসক্ত হয়ে পড়ে তোষার এবং সমানে যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে ঐশীর পিতা মেয়ের জামাইকে ব্যবসাপ্রতিষ্ঠান (রেস্টুরেন্ট) করে দেয় এবং সেটাও ধ্বংস করে দেয়। এর কিছু দিন পর বন্ধকি স্বর্ণ বন্ধকমুক্ত করার অজুহাতে দেখিয়ে শ্বশুর থেকে আরও ৩৫ হাজার টাকা নেয় এবং বিয়েতে প্রদত্ত ঐশীর ৩ ভরি স্বর্ণালঙ্কার বিক্রয় করে দেয় তোষার। তারও পরে, আবার রেস্টুরেন্ট করার বাহনা দিয়ে স্ত্রী ঐশীর কাছে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে মাদকাসক্ত স্বামী। দাবি করা টাকা না দেওয়ায় বেধড়ক মারধর করে এবং গলা টিপে হত্যাচেষ্টা চালায় স্ত্রী ঐশীর ওপর। একপর্যায়ে সন্তানসহ স্ত্রীকে এককাপড়ে তার ঘর থেকে বের করে দেয় তোষার।


পরে নারী ও শিশু নির্যাতন মামলায় মাদকাসক্ত স্বামী তোষারের বিরুদ্ধে কোর্টে মামলা করা হয়।

Tag
আরও খবর