দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁও ঈদগড় সড়কে ডাকাতি, অপহরণের চেষ্টা

কক্সবাজারের ঈদগাঁও -রামুর ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। 


৯ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে সড়কের সাততাঁরা নামক স্থানের পূর্বে শিল্পী জনি চত্বরের পশ্চিম পাশে।। 


খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে থানা পুলিশ। 


ডাকাতির শিকার ঈদগড় বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম তাৎক্ষণিক জানান, তিনিসহ আরো কয়েকজন সিএনজিযোগে ঈদগাঁও যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দলের সদস্যরা মুখোশ পড়ে সড়কে ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। একই ভাবে অটোরিকশা, সিএনজিসহ আরো ৪টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক জানায়, তার এক যাত্রীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে পাহাড়ের দিকে নিয়ে গেছে। যদিও ভুক্তভোগী অপহৃতের আত্মীয় শফিক আহমেদ জানিয়েছেন তাকে মারধর করে ছেড়ে দিয়েছে ডাকাত দলের সদস্যরা।


ডাকাতির শিকার অপর এক ব্যক্তি জানান, ঘটনাস্থলের ২শ' গজ পূর্বে পুলিশের একটি টহল টিম ছিল। এরমধ্যেই ডাকাতির ঘটনা ঘটেছে। 


জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ডাকাতি ও অপহরণের কোনো ঘটনা ঘটেনি। সড়কে ডাকাতির উদ্দেশ্যে গাছ ফেলেছিল।

পুলিশ সড়কে টহল জোরদার বাড়িয়েছে। 


এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ডাকাতি ও অপহরণের চেষ্টার ঘটনায় সড়কের চলাচলরত যাত্রী, চালক পথচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ- উৎকন্ঠা বিরাজ করছে বলে জানান ঈদগড়ের ব্যবসায়ীরা।

Tag
আরও খবর