দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিয়ে বিপাকে বাড়িওয়ালা; আটক ১

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১০ ভাড়াটিয়া রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন।


এ সময় একজন স্থানীয় বাড়ির মালিককে আটক করা হয়। এ ছাড়া আরও দুই বাড়ির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমেদের নেতৃত্বে থানা পুলিশ ও গ্রামপুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।


রোহিঙ্গাদেরকে বাসা ভাড়া দেওয়ার অপরাধে আটক ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশারপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। জরিমানা করা হয় একই ওয়ার্ডের জামতলী এলাকার হাজি গোলাম বারীর ছেলে মো. হোসেন (৬০) ও একই এলাকার নজির হোসেনের ছেলে আব্দুর রহিমকে (৪৫)। তাদেরকে এক হাজার করে অর্থদণ্ড দেওয়া হয়।


উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমেদ বলেন, রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag
আরও খবর