দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মেয়ের জামাইয়ের পিটুনিতে জ্ঞান হারালো শাশুড়ি

কক্সবাজারের পেকুয়ায় মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে শাশুড়িকে বেধড়ক পিটিয়েছে আপন মেয়ের জামাই।


এ সময় লোহার রড়ের এলোপাতাড়ি আঘাতে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় ইউপির সদস্য ও গ্রাম পুলিশ গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মহিলার নাম খতিজা বেগম (৫৫)।


তিনি উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকার শামসুল আলমের স্ত্রী। বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, আড়াই বছর আগে মাতবর পাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে ইউনুসের সাথে মগনামা ইউপির মগঘোনা এলাকার শামসুল আলমের মেয়ে তাসফিয়া আক্তারের বিয়ে হয়। ওই দম্পতির ১বছর বয়সের শিশু সন্তান রয়েছে।


তাসফিয়ার ছোট বোন তানজিনা বলেন, দুপুরের দিকে বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে দুলাভাই ইউনুস মোবাইল করে মাকে তার বাড়িতে যেতে বলেন। আমি ও আমার মা পেকুয়া সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বোনের বাড়িতে যাই।


বাড়িতে পৌঁছার সাথে সাথে বিশ্রি ভাষায় গালিগালাজ শুরু করে ইউনুস। তর্কাতর্কির এক পর্যায়ে বাড়ির একটি কক্ষে আটকে মাকে লাথি, ঘুষি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে ইউনুস ও তার বোন মিলি আক্তার।


এ সময় থামানোর চেষ্টা করলে আমাকেও চুলের মুঠি ধরে মারধর করে। পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল করলে বিকেলে মেম্বার ও এলাকাবাসি গিয়ে আমাদের অবরুদ্ধ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।


ইউনুসের স্ত্রী তাসফিয়া আক্তার বলেন, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিয়ের পর থেকে নির্যাতন করে আসছিল। গত ১৫দিনে আমাকে তিন দফা মারধর করে। সকালেও মারধর করে স্বামী ইউনুস। আমার মা ও স্কুল পড়ুয়া ছোট বোনকে বাড়িতে ডেকে এনে অমানবিক মারধর করে ইউনুস ও ননদ মিলি আক্তার।


এ সময় তাদের মারধরের আঘাতে মা অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিতে চাইলে বাধা দেয়।


স্থানীয় ইউপির সদস্য নুরুল আজিম বলেন, থানা থেকে পুলিশ অবগত করলে গ্রাম পুলিশকে নিয়ে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। মেয়ের জামাই মারধর করেছে। ঘটনাটি দুঃখজনক।


পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইজ উদ্দিন বলেন, স্থানীয় মেম্বারের মাধ্যমে আহতদের উদ্ধার করা হয়েছে

Tag
আরও খবর