গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডবে বসতবাড়ির ক্ষয়ক্ষতি

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে একদল বন্যহাতির তাণ্ডবে একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ নভেম্বর শনিবার রাত ৩ টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই দিনমজুরের নাম আব্দুল মোতালেব। তিনি এই এলাকার মৃত জানলি শেখের ছেলে। এদিকে সংবাদ পেয়ে শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বসতবাড়িটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক (রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা) শরিফুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, থানার এসআই মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি সদস্য রহমত আলী প্রমুখ। ক্ষতিগ্রস্ত আব্দুল মোতালেব জানান, রাত ৩ টার দিকে বন্যহাতির একটি দল আমার বাড়িতে প্রবেশ করে আমার বসত ঘরের সিমেন্টের খুঁটি, বেড়া, রান্না ঘর ভেঙে ক্ষয়ক্ষতি করে। বসত ঘরে থাকা আলনা, ফ্রিজ, হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ যাবতীয় আসবাবপত্র নষ্ট করে। এ সময় ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী বন্যহাতির দলটি তাণ্ডব চালায়। শুধু তাই নয়; ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে ক্ষুধার্ত হাতির দলটি। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্থানীয় ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, গত কয়েকদিন ধরে গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে বন্যহাতির দল হানা দিচ্ছে। বন্যহাতির দল লোকালয়ে প্রবেশ করে কাঁচা ধান, সবজি, গাছ-পালাসহ মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত করছে। সহকারী বন সংরক্ষক (রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা) শরিফুল ইসলাম বলেন, গারো পাহাড়ে প্রতি বছরেই বন্যহাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে জানমালের ক্ষতি করে। তবে ক্ষতিগ্রস্ত মানুষদের বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। বন বিভাগের আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করা হবে।
Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে