দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় লাগামহীন নিত্যপণ্যের বাজার, অধিকাংশ দোকানে নেই মূল্য তালিকা

উখিয়া সদর দারোগা বাজারের দক্ষিণের বাজার হলো রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং বাজার। এই বাজারে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিন প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বাজার করেন। এমন কোনো পণ্য নেই যা কুতুপালং বাজারে পাওয়া যাবে না। হঠৎ করে পুরো উখিয়ায় বিভিন্ন বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন হয়ে পড়েছে বাজার। ফলে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। উখিয়া সদর দারোগা বাজারে বাজার করতে আসা জানে আলম বলেন, বাজার করতে এসে জান শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের বাজার করে খেয়ে বেচে থাকা কষ্টকর। এক কেজি পেয়াজ ১১০ টাকা, এক ডজন ডিম ১৫০ টাকা, কচু ১০০ টাকা, মশুর ডাল ১৫০ টাকা, এক সপ্তাহে সর্বোচ্চ বেড়েছে মাছ, ডিম, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রায় সব ভোগ্যপণ্যের দাম। বিশেষ করে পেয়াজের বাজারে ভয়াবহ অস্থিরতা। কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা। এখন মাছ-মাংসের দাম বেশি, এমন সময় নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের ভরসা ডিম। তবে এই পণ্যের দামও বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। কুতুপালং বাজারে বাজার করতে এসেছেন প্রবীণ মুরব্বি বাদশা মিয়া। তিনি জানালেন, একজন রোহিঙ্গা একটা একটা ডিম কিনলেও ৫ লাখ ডিম বিক্রি হয়ে যাবে। বুঝাতে চাচ্ছি এখানে প্রতিদিন প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা এসে বাজার করেন। এরা তাদের চাহিদা মতো বাজার করলে বাজারে আর থাকে কি? আমরা স্থানীয় অসহায় গরিবের অবস্থা কাহিল। ব্যবসায়ীরা ২০, ২১ সালে দাম বাড়িয়েছে করোনার কথা বলে, ২২ সালে দাম বাড়িয়েছে ইউক্রেন যুদ্ধের কথা বলে। ঐ থেকে দাম বাড়া আর কমেনি। এখন দাম বাড়িয়েছে সিলেটে বন্যার কথা বলে। আমাদের সাধারণ মানুষের আয় বাড়ে কখন? আমরা কিভাবে চলি কেউ কি চিন্তা করেন। আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। শাকসবজি, মাছ, মাংস, ও তরিতরকারির দাম ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বন্যার কারণে প্রায় সব ধরণের শাকসবজি, পেয়াজ, রসুন, মাছ, মুরগি, মাংসসসহ অণন্যানন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে। এছাড়াও সুখবর নেই সব ধরনের মসলার বাজারেও। উখিয়া দারোগা বাজারের হামিদ স্টোরের দোকানদার মিজান বলেন, গত দুদিন আগেও পেয়াজের দাম ছিল ৭০ টাকা, আজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। কুতুপাললং বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম গত সপ্তাহের ব্যবধধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। প্রতিকেজি ব্যয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। সোনালী মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি প্রতিকেজি ৫০০ থেকে ৫৫০ টাকায় টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।তালাপোয়া মাছ ছাড়া কোন মাছ ৫০০ থেকে ৮০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। চাল, আটা, দুধ, সয়াবিন, সুগন্ধি চালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। দারোগা বাজার, কুতুপালং বাজার ও কোটবাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

Tag
আরও খবর