দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাফনদীতে কাকড়া শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে নিহত -১,আহত-২

নাফ নদীর মাঝখানে মায়ানমারের সীমানায় লালদ্বীপের চর নামক স্থানে কাঁকড়া শিকার করতে গিয়ে মাইন বিস্ফোরণে একজন নিহত ও দু’জন আহত হয়েছে।

সুত্রে জানা যায়, রবিবার (৭জুলাই) দুপুরে টেকনাফ হ্নীলা দমদমিয়া এলাকার আব্দুল হামিদের পুত্র মোঃ জুবায়ের (১৯), কামালের পুত্র শাহ আলম ও জাদিমুড়ার মেস্তরির পুত্র শুক্কুর ঘটনাস্থলে কাঁকড়া শিকার করার জন্য যায়। একইদিন বিকালের দিকে সম্ভবত মাইন বিস্ফোরণে জোবায়ের এর ডান পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত উড়ে যায়। বাম পায়ের কিছু কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়। তাহার সঙ্গীয় শাহ আলম ও শুক্কুর তারাও শরীরের বিভিন্ন স্থানে মাইন বিস্ফোরণের কারণে আহত হয়। শাহ আলম ও শুক্কুর দ্রুত তারা তাদের গ্রামে আসলে আত্মীয়-স্বজন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় মোঃ জোবায়ের না আসায় জোবায়েরের ভাই মোহাম্মদ আয়াজ ঘটনাস্থলে গিয়ে জোবায়েরকে আহত অবস্থায় তাদের বাড়িতে নিয়ে আসলে সেখানে মোঃ জোবায়ের মৃত্যু বরণ করে। মৃত জুবায়েরের লাশ বর্তমানে তাদের বাড়িতে আছে।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে তারা নিহত ও আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফন করা হবে।

Tag
আরও খবর