দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম পরিদর্শন করছেন তথ্যপ্রযুক্তি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এখন একটাই উদ্দেশ্য, ইন্টারনেট সেবার গুনগত মান বৃদ্ধি করা। এরইমধ্যে কল ড্রপ কমিয়ে এনে জনগণকে বিশ্বমানের টেলিকম সেবা দিতে করতে কাজ করছে সরকার।


আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম শেষে আইকনিক রেলস্টেশন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট বা ড্রাইভ টেস্ট কার্যক্রমকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘পর্যটন রাজধানী কক্সবাজার। প্রতিবছর দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। এ পর্যটন নগরীকে বিশ্বের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী বিশ্বমানের আইকনিক রেলস্টেশন, আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন; যার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া কক্সবাজারে হাইটেক পার্ক নির্মাণের জন্য ১৭০ কোটি বরাদ্দ দিয়েছেন। এসব কিছু প্রধানমন্ত্রী করছেন দেশের মানুষের উন্নয়নের জন্য এবং কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্য। যার জন্য বিদ্যুৎ, দ্রুতগতির ইন্টারনেট সেবা এবং সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা; সবকিছু এখন কক্সবাজারে হয়ে গেছে।’


কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম পরিদর্শন করছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সময় সংবাদ


পলক আরও বলেন, ‘পর্যটকরা কক্সবাজার ভ্রমণে এলে অনেক টাকা ব্যয় করেন। ফোন করে আত্মীয়-স্বজনদের কাছে, ছবি কিংবা ভিডিও করে তা আপলোড করেন। ট্রেনের জন্য এক ঘণ্টা অপেক্ষা করছে বা ট্রেনে উঠে বসছে, তখন যেন পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায়, ভালভাবে যাতে কথা বলতে পারে এবং কল ড্রপ যাতে না হয় সে লক্ষ্যে কাজ চলছে। এসব বিষয়গুলো নিয়ে সারাদেশে আমরা টেস্ট ড্রাইভ করছি।’


আরও পড়ুন: পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি খাতে আরও ১০ লাখ তরুণের কর্মসংস্থান হবে: পলক


প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমে চিন্তা করলাম যে ট্রেন স্টেশন, বাস স্টেশন ও বিমান বন্দরের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোতে ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করি। আর কক্সবাজারের আইকনিক রেলস্টেশনটা নতুন। এখানে প্রযুক্তিগত কারিগরি কিছু সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আছে। ফলে স্টেশন মাস্টার ও যাত্রীদের সঙ্গে আলাপ করলাম। একই সঙ্গে টেস্টিং টুল যেটা কাঁধে বহন করে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট করা যায় এবং দুটি অত্যাধুনিক গাড়ি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার কাজ করছে। নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট এটা নিয়মিত পুরো দেশে চলতে থাকবে।’


নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রমে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিটিআরসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজ, আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট শেষে রামুতে হাইটেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

Tag
আরও খবর