দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইবার মংডু থেকে পালিয়ে সেন্টমার্টিনে আশ্রয় নিলো স্ব*শ*স্ত্র দুই বিজিপি সহ ৩৩ রো*হি*ঙ্গা

মিয়ানমারের ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গা বোঝাই ট্রলার সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়েছে। এদের মধ্যে ৩১ জন রোহিঙ্গা ও ২ জন মিয়ানমারের সীমান্তরক্ষী-বিজিপি সদস্য রয়েছে। 


আজ শুক্রবার (৫ জুলাই) ভোরে মিয়ানমারের মংডু এলাকা থেকে যাত্রী বোঝাই এই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে।



এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন দ্বীপে তারা বিজিবি হেফাজতে রয়েছে। তবে বিজিবির কোন কর্মকর্ত এ বিষয়ে মন্তব্য করেনি। 


সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির পাহারায় রয়েছে। মিয়ানমারের বিজিপি সদস্যদের সঙ্গে অস্ত্রশস্ত্রও রয়েছে। 


দীর্ঘদিন ধরে রাখাইনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সাথে মিয়ানমার সামরিক জান্তার মধ্যে সংঘর্ষ চলে আসছে। সর্বশেষ নাফ নদীর ওপারে অবস্থিত রাখাইনের মংডু শহর দখলে নিতে সামরিক জান্তার সাথে আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে। জানা গেছে মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে ট্রলারে করে সেখানকার লোকজন সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটি ট্রলার সেন্টমার্টিনে এসে ভিড়েছে। 

Tag
আরও খবর