দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলায় ফাঁস, বিদ্যুৎ স্পৃষ্ট ও ছাদ থেকে লাফিয়ে পড়ে ৩ জনের মৃত্যু

কক্সবাজার জেলার ঈদগাঁও ও টেকনাফে পৃথক পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্নহত্যা, ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে ১ যুবকের মৃত্যু এবং বিদ্যুৎ স্পৃষ্টে আরো এক যুবকের মৃত্যুসহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 


জানা গেছে, ঈদগাঁও উপজেলায় কামরুন নাহার নামক দুই সন্তানের এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাসী স্বামীর সাথে লোনের টাকা নিয়ে কথা কাটাকাটির পর আজ সকালে এ আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এই মায়ের এক ছেলে ও এক মেয়ে শিশু রয়েছে। 


অন্যদিকে টেকনাফে দোলনধর(২৮) নামে এক স্বর্ণ চোরাই কারবারি পুলিশের ধাওয়া খেয়ে ৪ তলা ভবনের এর ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করে।  


দোলন ধর চোরাই-স্বর্ণ কিনে অন্যজনকে বিক্রি করেন। খবরটি পুলিশের কাছে গেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালাতে আসছে এমন খবর পেয়ে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মৃত্যু হয় তার।


এছাড়াও টেকনাফের হ্নীলার আলীখালীর বাসিন্দা জাকারিয়া(২৩)। ১৫-২০ দিন আগে কক্সবাজার আসেন তিনি। এসে বিয়েও করেন। পরে জীবিকার জন্য শহরের বৈদ্যঘোনা এলাকার গ্যারেজ থেকে ভাড়া করা টমটম চালান তিনি। গতকাল ভারী বৃষ্টিতে গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেও মৃত্যুবরণ করে। 


তার স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন আগে বাড়ি থেকে অভিমান করে জীবিকা নির্বাহ করতে কক্সবাজারে চলে আসেন তিনি। এরপরই বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যুর খবর পায়।


সকাল থেকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে তিন মরদেহের জন্য অপেক্ষা করছেন আত্মীয়স্বজনরা। ময়নাতদন্তের পর তাদেরকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

Tag
আরও খবর