দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচ দিন পর আবারও বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে টানা পাঁচ দিন বন্ধের পর আবার বিস্ফোরণের শব্দে কাঁপল কক্সবাজারের টেকনাফ। রাখাইনের মংডু টাউনশিপের আশপাশের গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে থেমে থেমে আবারও বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান টেকনাফের বাসিন্দারা। নাফ নদীর তীরে টেকনাফ পৌরসভা, সদর, সাবরাং ইউনিয়নের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।


এরেআগে গত শুক্রবার বেলা ১টার পর থেকে মঙ্গলবার মধ্য রাত পযর্ন্ত টানা পাঁচদিন ধরে বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, গত টানা পাঁচদিন সীমান্তে মানুষ শান্তিতে ছিলেন। ওইসময় কোনো ধরনের বিকট শব্দ পাওয়া যায়নি। বুধবার থেকে ক্রমাগত মর্টার শেল ও ভারী গোলার শব্দ শোনা যাচ্ছে।


সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, গত শুক্রবার দুপুরের পর থেকে গতকাল মঙ্গলবার পযন্ত টানা পাঁচদিন শান্তিতে ছিলেন সীমান্তের লোকজন। এসময় তারা কোনো ধরনের বিকট বিস্ফোরণের কোনো শব্দ পায়নি। তবে বুধবার সকাল থেকে হঠাৎ বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠে।


স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার লোকজনের মতে, মিয়ানমারের মংডু টাউনশিপের যে এলাকায় বর্তমানে হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের বসবাস। মংডু টাউনশিপের আশপাশের এলাকায় নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ায় এমন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে কোস্টগার্ড ও বিজিবি। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে ঠাঁই দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ।


এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, টানা পাঁচদিন কোনো ধরনের বিকট শব্দ পাওয়া যায়নি। তবে বুধবার থেকে আবারো বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।


Tag
আরও খবর