দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারী বর্ষণে নাফনদীতে বাবা ও ছেলে নিখোঁজ,ছেলের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে দুইজনই নিখোঁজ। নিখোঁজের একদিন পর ছেলে মো. রুহুল আমিনের লাশ নাফনদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।


উদ্ধার হওয়া ভিকটিম রুহুল আমিন টেকনাফের জাদিমুড়া ব্লকঃ বি/৭ এর নুর উল্লাহ’র ছেলে।


বুধবার ( ৩ জুলাই) দুপুর ১২ টার দিকে টেকনাফের দমদমিয়া নাফনদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।


ভিকটিমের বরাত দিয়ে তপন কুমার বিশ্বাস জানান,মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১ টার দিকে টেকনাফের আশ্রয় শিবিরের ক্যাম্প-২৭ জাদিমুড়া বি/৭ ব্লকে বসবাসরত নুর উল্লাহ (৪৭) ও তার ছেলে রুহুল আমিন(২০) নামের দুইজন রোহিঙ্গাকে নাফ নদীতে মাছ ধরতে গেলে চলমান ভারী বর্ষণের কবলে পড়ে নাফ নদীতে ডুবে যায়।


পরবর্তীতে বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজ ঘাটের নাফনদীতে নিখোঁজ রুহুল আমিনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেলে তার পিতা নুর উল্লাহ’ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।


বিষয়টি তারা পুলিশকে খবর দিলে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


Tag
আরও খবর