দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উখিয়ায় দেখা মিলেছে বুনো হাতির পালের

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলার পাহাড়ি দুর্গম এলাকায় একদল বুনো হাতির দেখা মিলেছে।


রোববার দিনের বেলায় হাতির পালটি দেখতে পায় স্থানীয়রা।


হাতির পাল দেখার সঙ্গে সঙ্গেই মো. আবছার নামের এক যুবক দ্রত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নেয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সাড়া দেন নেটিজেনরা।


খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে হাতিগুলো। এ সময় বিভিন্ন আকারের হাতির সঙ্গে বাচ্চা হাতিও দেখা যায়।


স্থানীয়রা জানায়, এর আগে কয়েকবার এই হাতির পালটি দেখা গেছে। মাঝে মাঝে হাতির আনাগোনা লক্ষ্য করা যায়। ঘুরতে ঘুরতে দল বেঁধে তারা লোকালয়ের কাছে চলে আসে।


তবে সংশ্লিষ্ট বনকর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। হাতি কখনোই লোকালয়ে আসে না। উল্টো মানুষই হাতির আবাসস্থল দখল করে নিচ্ছে।


বন বিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনবিভাগের কর্মীদের নিয়মিত টহল ও রক্ষণাবেক্ষণের কারণে বন্যপ্রাণীর জন্য প্রাকৃতিক পরিবেশ ও নিরাপদ আবাসস্থল তৈরি হচ্ছে। বনবিট কর্মকর্তাদের চেষ্টায় আবারও সবুজ হয়ে উঠছে উখিয়ার পাহাড়গুলো।


ভারী বৃষ্টিতে আবার সিলেটে বন্যার চোখ রাঙানিভারী বৃষ্টিতে আবার সিলেটে বন্যার চোখ রাঙানি

তিনি বলেন, হাতির জায়গায় হাতি আছে। মানুষই হাতির জায়গায় গিয়ে তাদের সঙ্গে একপ্রকার দ্বন্দ্ব সৃষ্টি করে।


২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের আবাসস্থল তৈরির কারণে বনায়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে বন্যপ্রাণীরাও তাদের আবাসস্থল হারায়। রোহিঙ্গারা আসার পর থেকে উল্লেখযোগ্য হারে হাতির আনাগোনা কমে এসেছিল উখিয়ায়।

Tag
আরও খবর