দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃষ্টির দিনে কক্সবাজারে ভাড়া বাসা থেকে ৪ ভরি স্বর্ণসহ ৫ লাখ টাকার জিনিসপত্র চুরি

সারাদিন বর্ষার বৃষ্টি। মানুষজন ঘর বা কর্মস্থলে বন্দি। প্রতিদিনের মতো রাহুল মহাজন অফিসে কর্মরত। হঠাৎ বাসায় চুরির খবর পেয়ে বাসায় এসে আলমারি খুলে দেখেন তার টাকা পয়সা, ল্যাপটপ,স্বর্ণ অলংকার চুরি হয়ে গেছে। বৃষ্টি বাদলের দিনে এমন ঘটনা ব্যতিক্রম নয়। আজ রবিবার সারাদিন মেঘে ঢাকা আকাশ থেকে বৃষ্টি ঝরেছে। এই সুযোগে টিটিএনের রিপোর্টার রাহুল মহাজনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর তার বাড়ির দরজার তালা ভেঙে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। 


রাহুল মহাজন জানান, চুরির খবর পেয়ে বাসায় এসে দরজার তালা ভাঙা দেখতে পান তিনি। আলমারি থেকে সদ্য বিবাহিত স্ত্রীর ৪ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে তার ৫ লাখ টাকার মত ক্ষতি হয় বলে জানান। 


আজ রবিবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় বিকে পাল রোড লোকনাথ মন্দিরের পাশে আরএমবি ভবনের ভাড়াটিয়া রাহুল মহাজনের বাসায় চুরির ঘটনাটি ঘটে।


টিটিএনের রিপোর্টার রাহুল মহাজন জানান, চুরি করে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চোর। যারা এ অপকর্মে জড়িত তাদের খু়জে বের করে জিনিসপত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শা'স্তি'র দাবি জানান তিনি। 


সাধারণত বর্ষায় মানুষজন যে যেখানেই থাকে বৃষ্টির কারণে বন্দী হয়ে পড়ে। কিংবা কর্মস্থলে আটকা পড়ে। রাতে জুম বৃষ্টিতে গভীর ঘুমে মগ্ন থাকে সকলে। বৃষ্টির আওয়াজে চোরের উপস্থিতি টের পায় না বাড়ির মালিক। আর এই সুযোগটি লুফে নেয় চোরের দল।

Tag
আরও খবর