দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের প্রথম ডিজিটাল জনশুমারি : জেলায় জনসংখ্যা ২৮ লাখ ২৩ হাজার ২৬৬ জন

দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার তথ্যমতে, কক্সবাজার জেলার মোট গণনাকৃত জনসংখ্যা ২৮ লাখ ২৩ হাজার ২৬৬ জন। যার মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৪ হাজার ৬২২ জন এবং নারী ১৩ লাখ ৮৮ হাজার ৫৬৩ জন। 


বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ রিপোর্ট প্রকাশ করা হয়।


কক্সবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।


এ সময় জেলা প্রশাসক বলেন, প্রথম ডিজিটাল জনশুমারিতে কক্সবাজার জেলায় শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার সঠিক চিত্র উঠে এসেছে। মানুষের মধ্যে উন্নয়ন অগ্রগতি নিয়ে যে বিভ্রান্তি ছিল এ জনশুমারি তথ্যের মাধ্যমে তা দূর হবে। সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।


ধর্মভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে কক্সবাজারের মোট জনসংখ্যার ৯৪.৫৭ শতাংশ মুসলিম, ৩.৮৩ শতাংশ হিন্দু, ১.৫০ শতাংশ বৌদ্ধ, ০.০৭ শতাংশ খ্রিস্টান ও ০.০৩ শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী। জেলার গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে ১.৮৬ শতাংশে দাঁড়িয়েছে যা ২০১১ সালে ছিল ২.৫৫ শতাংশ। জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৩৩৩ জন।


কক্সবাজার জেলার মোট খানার সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ১১৪টি। যার মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৭৬৫টি পল্লী এলাকায় ও ২ লাখ ৫৮ হাজার ৩৪৯টি শহর এলাকায় অবস্থিত। জেলায় বর্তমানে খানার গড় আকার ৫.০৯ যা ১৯৯১ সালে ছিল ৬.৪৯, ২০১১ সালে ছিল ৫.৫৮ এবং ২০২২ সালে ছিল ৫.০৯।


অপরদিকে, কক্সবাজার জেলায় বর্তমানে বাসগৃহের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৪৮০টি যার মধ্যে ২ লাখ ৮১ হাজার ৭৯২টি পল্লী এলাকায় ও ১লাখ ৯৮ হাজার ৬৮৮টি শহর এলাকায় অবস্থিত।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাস, জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।


এ-সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আল মারুফ, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীন, জেলা পাবলিক প্রসিকিউটর এড. সৈয়দ রেজাউর রহমান রেজা।

Tag
আরও খবর