ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুবিতে ১০ দিনব্যাপী সিরিজ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দুটি ফেজে ‘রিভিজিটিং সিএলও’স ওবিই কারিকুলা’ শীর্ষক ১০ দিনব্যাপী একটি সিরিজ কর্মশালা গত ২ জুন শুরু হয়। সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রথম ফেজে ঈদের ছুটির আগে ২ থেকে ৬ জুন পাঁচদিন ও ছুটি শেষে ২৩ থেকে ২৭ জুন দ্বিতীয় ফেজের পাঁচদিন প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে, আজ শেষ হলো ১০ দিনের সিরিজ কর্মশালা।  

এ কর্মশালা প্রতিদিন দুপুর ২.১০ মিনিটে শুরু হয়ে বিকাল ৪.৪৫ মিনিট পর্যন্ত চলে, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষককে ওবিই ফরমেটের কারিকুলামের কোর্স লার্নিং আউটকাম (সিএলও) লেখার বিষয়ে হাতে-কলমে পরামর্শ প্রদান করা হয়। আজ দ্বিতীয় ফেজের শেষ দিনে অংশ নেন ৩০ জন শিক্ষক। এই কর্মশালা সিরিজে রিসোর্স পারসন ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার ও মো. মোস্তাফিজুর রহমান। 

প্রতিদিন কর্মশালার শুরুতে সিএলও নিয়ে প্রথমে আইকিউএসি’র পক্ষ হতে সূচনা বক্তব্য দেওয়া হয়। অত:পর, এর তাত্ত্বিক পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিএলও পরিমার্জনের কায়দাকৌশল ও প্রক্রিয়া সম্পর্কে উদাহরণসহ ধারণা প্রদান করা হয়। পরিশেষে মেন্টিমিটার সফট্ওয়্যারের সাহায্যে স্মার্টবোর্ডে কিছু অনুশীলন উপস্থাপনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একটি মিথস্ক্রিয়ার অবতারণা করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ দৃশ্যমান কন্টেন্টের উপর ভিত্তি করে লেখা সিএলওর মধ্যে সর্বোত্তম কোনটি হতে পারে, সে বিষয়ে তাদের উপলব্ধি ব্যক্ত করেন। এভাবে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ দেখে নিয়েছেন কীভাবে সংক্ষিপ্ত অথচ শক্তিশালী সিএলও তারা কোর্সের জন্য বাস্তব ক্ষেত্রে লিখবেন। কর্মশালা চলাকালে উপস্থিত শিক্ষকবৃন্দ তাদের ইতিবাচক অনুভূতি ব্যক্ত করে জানিয়েছেন এই সিরিজ কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলা বাস্তবায়ন, তথা কোর্সের সিএলওসমূহ পরিমার্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

Tag
আরও খবর