দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যাচ ভিত্তিক প্রতিনিধি আহবান

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী'১৬- তে বিভিন্ন ব্যাচের সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করা প্রাক্তন ছাত্রদের সমন্বয় করার লক্ষ্যে এবং সংশ্লিষ্ট ব্যাচ এর প্রতিনিধি/সমন্বয়ক প্রস্তাবনা আহবান করা হয়েছে। 


কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ গঠনকল্পে উদ্যোগী সমন্বয় কমিটির আহবায়ক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রস্তাবনা আহবান করা হয়। 


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেক ব্যাচ এর সম্মিলিত সিদ্ধান্তে প্রাপ্ত প্রস্তাবনাকে যাচাই বাছাই করে নির্দিষ্ট মেয়াদের জন্য “ব্যাচ প্রতিনিধি” নির্ধারণ করা হবে। এতে উল্লেখ করা হয়, বিগত বছর গুলোতে কসউবি’য়ান নানা আয়োজনে স্বেচ্ছাশ্রম প্রদানকারী প্রাক্তন ছাত্রদের বিশেষভাবে যোগ্যবলে অগ্রাধিকার দেয়া হবে।


প্রতিনিধি/সমন্বয়ক নির্ধারন (ব্যাচ ভিত্তিক)

ব্যাচ ১৯৬২ থেকে ১৯৬৯ – ১জন 

ব্যাচ ১৯৭০ থেকে ১৯৭৪ – ১জন 

ব্যাচ ১৯৭৫ থেকে ১৯৭৯ – ১জন

ব্যাচ ১৯৮০ থেকে ২০২৪ – ২ জন করে প্রতিনিধি আহবান করা হয়।


ব্যাচ প্রতিনিধি/সমন্বয়ক নির্ধারনে নিম্নোক্ত মানদণ্ড বিবেচনা করার পরামর্শ দেওয়া হল :

- ২০১৬ পুনর্মিলনী ও তৎপুর্ববর্তি/পরবর্তিতে টিমের সাথে কাজের অভিজ্ঞতা আছে (অগ্রাধিকারযোগ্য)

- প্রাক্তন ছাত্র পরিষদের সিদ্ধান্তের সাথে সমন্বয় করে চলতে আগ্রহী ও স্বেচ্ছাশ্রম দিতে ইচ্ছুক

- অমায়িক, বন্ধু মহলে সজ্জন, সবার সাথে সুসম্পর্ক ও যোগাযোগ আছে

- নেতৃত্ব গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন

- সমাজে ভাল অবস্থান, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি রক্ষা করেন 


উক্ত আহবানের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাচকে নিজেদের মধ্যে পরামর্শ ও ঐক্যের ভিক্তিতে প্রতিনিধি/সমন্বয়কের নাম, পেশা, ঠিকানা, ফোন নং (হোয়াটসঅ্যাপ), ইমেইল সংযুক্ত করে আগামী ৩০ জুন এর মধ্যে cghsian1874@gmail.com এ মেইল প্রেরণের জন্য অনুরোধ করা হয়। প্রস্তাবনার কপিতে প্রতি ব্যাচের অন্তত ২১ জনের নাম ও স্বাক্ষর সংযুক্ত করতে বলা হয়। কোন ব্যাচ, সমন্বয়ক বা প্রতিনিধি নির্ধারন করতে না পারলে প্রাক্তন ছাত্র পরিষদ নিজেদের বিবেচনায় প্রতিনিধি বা সমন্বয়ক নির্ধারন করবে।

Tag
আরও খবর