কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

চৌদ্দগ্রাম থানায় জেলার পুলিশ সুপার এর বার্ষিক পরিদর্শন.

চৌদ্দগ্রাম থানায় জেলার পুলিশ সুপার এর বার্ষিক পরিদর্শন.


চৌদ্দগ্রাম থানায় বার্ষিক পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। 

পুলিশ সুপার চৌদ্দগ্রাম থানা প্রাঙ্গণে পৌঁছলে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জনাব জাহিদুল ইসলাম পিপিএম-সেবা। এ সময় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব ত্রিনাথ সাহা এর নেতৃত্বে একটি চৌকস দল  ২৬ জুন বুধবার  পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কার্যক্রম ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরবর্তীতে নির্মাণাধীন চৌদ্দগ্রাম সার্কেল অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার।


এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আসফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্ব ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম পিপিএম-সেবা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরও খবর