দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়ায় ফুটবল খেলতে গিয়ে সাপের দংশনে কিশোর আহত

কক্সবাজারের পেকুয়ায় সাপের দংশনের শিকার হয়েছে এক শিক্ষার্থী। শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বকসুচৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরমান (১৪) ওই এলাকার আজগর আলীর ছেলে।


আহতের মা জানান, সন্ধ্যায় গ্রামের বিলে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল আরমান। বাড়ীতে আসার সময় বিলের সরু রাস্তা দিয়ে হাটার সময় পায়ে সাপে কামড়ে ধরে। এ সময় আরমান পা ঝাকি দিলে সাপটি পড়ে যায়। এসময় সাপে কাটা স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। আহতকে উদ্ধার করে স্বজনরা তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।



পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল হোসেন চৌধুরী জানান, এটি দেশীয় প্রজাতির সাপ, তেমন বিষধর সাপ নয়, তবে রাসেলস ভাইপার নয়। রোগীকে অ্যান্টি-ভেনম দেয়া হয়েছে। রোগী এখন শঙ্কামুক্ত।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সাপে কাটা কিশোরকে আমার পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছি। তিনি বলেন, হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টি-ভেনম মওজুদ রয়েছে। তিনি সাপ নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


Tag
আরও খবর