দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীমান্তে মা'ইন বি'স্ফো'রণে পা বি'চ্ছিন্ন হওয়া মিয়ানমার নাগরিককে কক্সবাজার হাসপাতাল থেকে চট্টগ্রামে প্রেরণ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 


শনিবার (২২ জুন) বিকেলের দিকে এঘটনা ঘটলেও কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় রাত ১০.৪০ এর দিকে। তাকে রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রামে রেফার করা হয়। 


মাইন বিস্ফোরণে আহত হয়ে পা বিচ্ছিন্ন হওয়া মিয়ানমারের নাগরিকের নাম আনোয়ার (২৬)। তার বাবার নাম নুর মোহাম্মদ। তবে সে সীমান্তে কি করছিলো বা বাংলাদেশে কিভাবে এসেছে বা সে রোহিঙ্গা কিনা জানা যায়নি। 


আনোয়ারের সাথে আসা স্বজন মোহাম্মদ বলেছেন, বিকেল তিনটার দিকে নাফ নদীতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় মাইন বিস্ফোরণ হয়ে সে আহত হয়। 


কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক জানিয়েছেন, মিয়ানমারের একজন নাগরিক মাইন বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়।

Tag
আরও খবর