পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-06-2024 03:08:58 am

মাস কয়েক আগে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেছিল আফগানিস্তান। যেখানে অতিমানবীয় এক ইনিংস খেলে পার্থক্য গড়ে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। টি-২০ বিশ্বকাপে যেন সেই শোধটাই নিল আফগানরা। যেখানে অজিদের হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করেছে রশিদ খানের দল। 


কিংসটাউনে আর্নস ভ্যালে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আফগানদের ঐতিহাসিক জয় ২১ রানে।


রান তাড়া করতে নেমে কখনোই সুবিধাজনক অবস্থায় ছিল না অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ট্রেভিস হেড। সেই শুরু। এরপর আসা যাওয়ার মাঝেই ছিলেন দলের বাকি ব্যাটাররা।


একপ্রান্ত আগলে আজও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। ৫৯ রানে তিনি আউট হওয়ার পর অজিদের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। আফগানদের হয়ে গুলবাদিন চারটি, নাভিন তিনটি এবং নবী ও রশিদ একটি করে উইকেট নেন। 


এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট হাতে আফগানদের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১১৮ রান।


এমন সূচনা পেলেও তা কাজে লাগাতে পারেনি আফগানরা। ৬০ রানে গুরবাজ ফেরার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন দলের বাকি ব্যাটাররা। ইব্রাহিম করেন ৫১ রান। করিম জানাত ১৩ ও মোহাম্মদ নবী ১০ রানে অপরাজিত থাকেন।


আফগান ইনিংসের শেষদিকে সব আলো নিজের দিকে টেনে নেন প্যাট কামিন্স। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এ বোলার আজও পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। রশিদ খান, করিম জানাত ও গুলবাদিন নাঈবকে ফিরিয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে