দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামুতে রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হলো অজগর সাপ

কক্সবাজারের রামুতে পানের বরজ থেকে একটি রাসেলস ভাইপার সন্দেহে একটি অজগর সাপ পিটিয়ে মেরেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার (২২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার এলাকা সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।


স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ সাইদুজ্জামান জানান, সকালে মোস্তাক নামের এক চাষী পানের বরজে গেলে সাপটি দেখতে পায়। এতে আতঙ্কিত হয়ে লাঠি নিয়ে সজোরে আঘাত করে সাপটিকে অজ্ঞান করা হয়। পরে সেটি তিনি লোকালয়ে নিয়ে আসেন।


এ সময় এলাকার লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। তবে অনেকেই বলছে এটি বিষাক্ত রাসেল ভাইপার না। রাসেল ভাইপার ভেবে অজগর সাপকে মেরে ফেলা হয়।


স্থানীয়রা বলেন, সাপটিকে দেখার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পানের বরজ ও ফসলের মাঠে এই ধরনের আরও সাপ থাকতে পারে। মানুষ বাসাবাড়িতেও সাপ দেখলে আৎকে উঠছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন রামু উপজেলা প্রশাসন।

Tag
আরও খবর