দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কসউবি ৯৬ ব‍্যাচের উদ‍্যোগে ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

জেলার স্বনামধন‍্য এব‍ং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ‍্যালয়ের ৯৬ ব‍্যাচের উদ‍্যোগে "ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা- ২০২৪" গতকাল শুক্রবার সকাল ১০ টায় বিদ‍্যালয়ের শহীদ শাহ আলম - বশির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৬ ব‍্যাচের শিক্ষার্থী সৈয়দ সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও রফিকুল হায়দার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে এস এস সি ১৯৯৬ ব‍্যাচের শিক্ষার্থীদের পাঠদানকারী শিক্ষকবৃন্দ।


দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা বিপুল উৎসাহ এবং উদ্দীপনা সহকারে অংশগ্রহণ এবং অনুষ্ঠানটি উপভোগ করেন। পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে ছাত্র - শিক্ষক নির্বিশেষে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।


কসউবির ৯৬ ব‍্যাচের ছাত্র হাফেজ মাওলানা হাফিজ উদ দৌলার পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ‍্যমে শুরু হওয়া অনুষ্ঠানটিতে গীতা পাঠ করেন বিশ্বজিৎ পাল পলাশ, ত্রিপিটক পাঠ করেন অমিতাভ বড়ুয়া এবং স্বাগত বক্তব‍‍্য প্রদান করেন সদস‍্য সচিব আব্দুল মাবুদ রাজন। পরবর্তীতে শিক্ষকবৃন্দের মধ‍্যে এম এম সিরাজুল ইসলাম, সৈয়দ আহমদ, উম্মে হাবিবা খানম, বর্তমান প্রধান শিক্ষক রামমোহন সেন, বোধি মিত্র বড়ুয়া, ফরিদ আহমদ, মোহাম্মদ হারন অর রশিদ, এখলাছুল কবির, মোহাম্মদ শাহজাহান কুতুবী, তমিজ উদ্দিন, রনজিত কুমার দে, গোলাম মোস্তফা, মোক্তার আহমদ, মোঃ ইব্রাহিম খলিল, আশিষ কান্তি চৌধুরী ও আশীষ কুমার চৌধুরী পুরনো দিনের স্মৃতিচারণ ও নিজেদের অনুভূতি ব‍্যক্ত করেন। ৯৬ ব‍্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অসুস্থ এবং বর্ষীয়ান দুজন শিক্ষককে হুইল চেয়ার প্রদান করা হয়।শিক্ষকগণ মহতী এ অনুষ্ঠানটি আয়োজনের মাধ‍্যমে প্রাক্তন শিক্ষকদের একত্রিত করার জন‍্য ৯৬ ব‍্যাচের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন এবং অসুস্থ শিক্ষকদের জন‍্য নেয়া উদ‍্যোগের জন‍্য তাদের ধন‍্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক -শিক্ষার্থী সম্মিলনী অনুষ্ঠানের এক পর্যায়ে ৯৬ ব‍্যাচের প্রবাসী শিক্ষার্থীদের পাঠানো ভিডিও বার্তা প্রদর্শিত হয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ‍্যে আরো বক্তব‍্য রাখেন ঈসমাইল সোহেল, মাহমুদুর রহমান মান্না, রঞ্জন মজুমদার, আনোয়ারুল আরিফ, নুরুল আলম বাদল, কামরুল ইসলাম, হারুন অর রশিদ, রেজাউল করিম প্রমুখ।

Tag
আরও খবর