অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল রোববার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2024 08:37:56 am

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেছেন সাড়ে ১৩ লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ধাপে প্রথম ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের ফল রোববার (২৩ জুন) রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা জানতে পারবেন, কোনো কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয় গত ১৩ জুন।


শুক্রবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র ও একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।



বিষয়টি নিয়ে কথা হলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, ২৩ জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ হবে। তারপর ভর্তি নীতিমালা অনুযায়ী যথাক্রমে সব শেষ হবে।



একাদশে ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। তারপর ৪ জুলাই দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিতদের চারদিন ধরে নিশ্চায়ন প্রক্রিয়া চলবে।



আগামী ৯ ও ১০ জুলাই শূন্য আসন অনুযায়ী শুরু হবে তৃতীয় ধাপের আবেদন। এ ধাপের ফল আগামী ১২ জুলাই, রাত ৮টায় প্রকাশ করা হবে।



এভাবে তিন ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষ হলে আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। যা আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। আর ভর্তি কার্যক্রম শেষে সারাদেশে একযোগে আগামী ৩০ জুলাই শুরু হবে ক্লাস।

আরও খবর