দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রমিক-মালিক মিলেই দেশকে এগিয়ে নিতে হবে- কক্সবাজারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রমিক-মালিক উভয়ের স্বার্থ রক্ষা হয় এই বিষয়টি মাথায় রেখে কম সময়ের মধ্যেই শ্রম আইন ও বিধিমালা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।


প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক মিলেই দেশকে এগিয়ে নিতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হতে শ্রমিক-মালিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আজ বৃহস্পতিবার (২০ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত প্রশিক্ষণে তথ্য অধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে এসব কথা বলেন তিনি।


অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।তথ্য অধিকার আইন ও বিধিমালা, তথ্য প্রাপ্তির আবেদন ও আপীল আবেদন পদ্ধতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আবেদনকারীর করণীয় বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি আরো বলেন, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে সমুন্নত করেছিলেন। জনগণের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ। সকল কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার প্রয়াসে এগিয়ে চলেছে বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।উল্লেখ্য, তথ্য অধিকার বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে তথ্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

Tag
আরও খবর