দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধ্বসে পড়েছে ৮টি বিম:উখিয়ায় মডেল মসজিদ নির্মানে ব্যাপক অনিয়ম!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশের জেলা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতাধীন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারে মসজিদ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কাজ শেষ না হওয়ার আগেই ধ্বসে পড়েছে ৮টি গ্রেডবিম (পিলার)।


বিষয়টি নিয়ে গত ১৩ জুন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ইউপি সদস্য এম মনজুর আলম।


এ নিয়ে গত শনিবার (১৫ জুন) বিকেলে বিষয়টি নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও তানভীর হোসেন। চলমান কাজ বন্ধ করে পুনরায় নতুনভাবে নির্মাণ কাজ শুরু করার নির্দেশনা দেন তিনি।


এসময় প্রকল্প কর্মকর্তা মো. আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক উখিয়ার হাবিবুর, ইউপি সদস্য এম মনজুর আলম,স্বপন শর্মা রনি, শাহাজাহান চৌধুরী, সরওয়ার কামাল বাদশা, বোরহান উদ্দিন চৌধুরী, শাহাজাহান শাহিন, মুসল্লী ও এলাকাবাসী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


জানা যায়, উপজেলা পর্যায়ে মডেল মসজিদ বরাদ্দ আসলে সেটি হলদিয়া পালং ইউনিয়নের আওতাধীন মরিচ্যা বাজারের পশ্চিম পাশে নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এ কাজ তদারকি দায়িত্বে রয়েছেন ইউপি চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী।


অভিযোগে এম মনজুর আলম উল্লেখ করেন,”মডেল মসজিদ নির্মাণকাজে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম ২য় কিংবা ৩য় ক্যাটাগরির। যা জনসম্মুখে প্রমাণ মিলেছে। স্থানীয় ইউপি সদস্য হিসেবে নিজেও পরিদর্শন করে এটির সত্যতা পেয়েছি।”


তিনি জানান,”চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর মনগড়া ভাবে নির্মাণ কাজের তদারকির কারণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে লাখ লাখ টাকা দূর্নীতি করা হয়েছে। এটার সুষ্ঠু সুরাহা চাই।”


এ বিষয়ে নির্মাণাধীন মসজিদের তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আরিফ বলেন, অতি বৃষ্টির কারণে পিলারের নিচে পানি জমায় ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটা আমরা ঠিক করে দিয়েছি। নিম্নমানের নির্মাণসামগ্রীর বিষয়টি তিনি অস্বীকার করেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, মডেল মসজিদ নির্মাণ মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্প নিয়ে কোনও অনিয়ম, অবহেলা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীও মেনে নেবেন না। অভিযোগ পেয়ে আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কাজে অসংগতি পাওয়ায় চলমান কাজ বন্ধ করে পুনরায় নতুনভাবে নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। আমরা চাই মডেল মসজিদটি সঠিকভাবে মান ঠিক রেখে কাজ করা হোক।

Tag
আরও খবর