দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে ২৩’শ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চাল বিতরণ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের ২৩ শত ৩ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চাল বিতরণ শুরু করা হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও নাফনদীতে সেন্টমার্টিনগামী নৌ যানে গুলি বর্ষণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শুক্রবার কক্সবাজার শহর থেকে পণ্য নিয়ে যাওয়া এমভি বার আউলিয়া জাহাজেই ছিল এসব চাল। শুক্রবার রাত সাড়ে ১১টার ‍দিকে দ্বীপে গিয়ে পৌঁছে এই জাহাজ। আর শনিবার সকাল থেকে চলছে এসব চাল বিতরণ।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় জেলে প্রতি সরকারি চাল বিতরণের জন্য বরাদ্দ থেকে সেন্টমার্টিন দ্বীপের ৭৯৯ জন জেলে জনপ্রতি ৫৬ কেজি চাল পাচ্ছেন। ভিজিডির জনপ্রতি ৩০ কেজি করে পাচ্ছেন ৭৭২ জন, ভিজিএফের ১০ কেজি করে পাচ্ছেন ৫৩২ জন ও ঘূর্ণিঝড় রেমালের জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ১০ কেজি করে ২০০ জনকে চাল পাচ্ছেন। শনিবার সকাল থেকে বিতরণ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে বিতরণ শেষ হবে এমনটা আশা করছি।


চেয়ারম্যান জানান, গত কয়েকদিন ধরে সেন্টমার্টিন দ্বীপে খাদ্যপর্ণ সংকট চলছিল। এসব খাদ্য পণ্য পেয়ে সেন্টমার্টিন দ্বীপের মানুষ স্বস্তি বোধ করছেন।


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত ও সেন্টমার্টিন রুটে নৌ যানের উপর মিয়ানমার থেকে তিন দফায় গুলি বর্ষণের ঘটনায় ওই রুটে নৌ যান চলাচল বন্ধ হয়। যার কারণে দ্বীপের ১০ হাজার বাসিন্দাদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট দেখা মিলে। বুধবার জেলা প্রশাসনের বিশেষ সভায় বিকল্প পথে সেন্টমার্টিনের যাতায়তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার বঙ্গোপসাগরের সাবরাং মুন্ডার ডেইল উপকুল ব্যবহার করে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু করা হয়েছে। শুক্রবার থেকে খাদ্য পণ্য নিয়ে পাঠানো হয় কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘এমভি বার আউলিয়া’ নামে একটি জাহাজে।

Tag
আরও খবর