দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনিরাপদ ঘুমধুমের টিভি টাওয়ার গরুর হাট

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের টিভি টাওয়ার গরুর হাটে প্রতিনিয়তই ঘটছে অপ্রীতিকর ঘটনা।


হাট নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী।


আহত যুবক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ (২২) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।


শুক্রবার (১৪ জুন) বিকেলে হাটের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে, এসময় লুট করা হয় আজিজের হাতে থাকা গরু বিক্রির প্রায় ৩ লক্ষ টাকা।


আজিজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারিবারিক ব্যবসার কারণে আজিজ ঐ হাটে গেলে এক চা দোকানীর সাথে তার বাকবিতন্ডা হয়।


একপর্যায়ে হাটের ইজারার রশিদ দিতে নিয়োজিত কর্মচারী ও হাটের দোকানীরা সহ সংঘবদ্ধ হয়ে ৫/৬ জন হামলা চালিয়ে পেছন থেকে ছুরিকাঘাত করলে আজিজের রক্তক্ষরণ হতে থাকে।


পরে স্থানীয়রা উদ্ধার করে আজিজকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে প্রেরণ করেন।


এঘটনায় অভিযুক্ত তুমব্রু এলাকার বাসিন্দা শফিউল্লাহ (৩৮) ও তার পুত্র হাবিব (১৯) কে আটক করেছে পুলিশ।


ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, " এঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আদালত আটকদের কারাগারে প্রেরণ করেছে।"


সাধারণ ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, কোরবানিকে কেন্দ্র করে বসা এই হাটের ইজারাদারের যোগসাজশে তাঁর নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা প্রতিনিয়তই ছিনতাই সহ হামলার ঘটনা ঘটাচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।


হাটের পাশে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থান, এখানকার অধিকাংশ ক্রেতারাই রোহিঙ্গা।


এছাড়াও অভিযোগ আছে রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা গরু-মহিষ উচ্চমূল্যে বিক্রি হচ্ছে এই হাটে।


ইজারাদার ছৈয়দুল বশরের মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় মন্তব্য মেলেনি।


নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, " আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসন করণীয় পদক্ষেপ নিবে, ইজারাদারকে সতর্ক করা হয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।"


পুত্র এখনো আশংকামুক্ত নয় এবং তার ফুসফুসে ক্ষতিসাধন হয়েছে জানিয়ে আজিজের মা - ছেলের উপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবী করেছেন।

Tag
আরও খবর