দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে দুই যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে আধিপত্য টিকিয়ে রাখতে দু’টি গ্রুপ থেকে দুই যুবক পৃথক ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয়েছে। এমন ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নিহতরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়ার মৃত হামিদ হোসাইনের ছেলে মো. রেজাউল করিম(৩০) ও শাহপরীর দ্বীপের মৃত ইমাম হোসনের ছেলে মো. সাইফুল ইসলাম(২২)।


বৃহস্পতিবার (১৩ জুন) পৃথক হামলায় সাবরাং শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. রেজাউল করিম আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য সিএনজি যোগে কক্সবাজার যাচ্ছিল।এসময় শাহপরীর দ্বীপ রাস্তামাথা এলাকায় পৌঁছলে নিহত মো. সাইফুল ইসলামের আত্মীয় স্বজনরা মো. রেজাউল করিমকে ধরে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেন।


পরবর্তীতে এ হত্যার প্রতিশোধ নিতে একই দিন বিকালে শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামকে পেয়ে তাকেও তার প্রতিপক্ষরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেন।এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।আরও জানা গেছে,নিহত মো. সাইফুল ও মো. রেজাউল করিম গংদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলে আসছে।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান,বৃহস্পতিবার শাহপরীর দ্বীপে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তার নিয়ে মো. সাইফুল ইসলাম ও মো. রেজাউল করিম নামের দু’জন যুবক ছুরিকাঘাতে নিহত হয়।

ওসি আরও জানান,এ ঘটনায় জড়িতে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছেন বলে তিনি জানান।

Tag
আরও খবর