দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিন যাচ্ছে জাহাজ ও আটকে পড়া মানুষ

জেলা প্রশাসনের সহায়তা ৭৫ টনের বেশি খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ব্যবসায়ীদের খাদ্যপণ্যসহ প্রায় দেড়শ টন খাদ্য পণ্য নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে মালামাল লোড করছে এমবি বারো আউলিয়া জাহাজ। এছাড়াও বিভিন্ন কাজে টেকনাফ এসে আটকে পড়া মানুষজনও ফিরছে জাহাজটিতে করে।


মিয়ানমারের গোলাগুলিতে সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বসবাসরত ১০ হাজারের বেশি মানুষের মাঝে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। 


শুক্রবার(১৪ জুন) সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ'র ঘাট থেকে জাহাজটিতে মালামাল লোড করা হচ্ছে। লোড শেষে বিকেলের দিকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দিবে বলে জানিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ। 


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের ৭৫ টন খাদ্যপণ্য ভিজিইডি ও ভিজিএফ সহায়তা পাঠানো হচ্ছে, কোরবানির জন্য ৫টি গরু এবং ৩০০ প্যাকেট শুকনো খাবার পাঠানো হচ্ছে। চিকিৎসা সামগ্রী ও তিনজন মিডওয়াইফ দ্বীপটিতে যাচ্ছেন। ব্যবসায়ীদের খাদ্যপণ্য মালামাল সহ প্রায় দেড়শ টন খাদ্য পণ্য যাচ্ছে। এতে আশা করছি দ্বীপের মানুষের এক মাস পর্যন্ত চলবে। 


এদিকে দুর্যোগ দুর্দিনে সেন্টমার্টিনের মানুষের পাশে দাড়িয়েছে কর্ণফুলি জাহাজ কর্তৃপক্ষ। তারা জানায় দ্বীপের মানুষের জন্যে কাজ করতে পেরে নিজেরাও গর্বিত, পাশে থাকার আশ্বাস দেন কক্সবাজারে ইনচার্জ।  


চট্টগ্রামে সিটি কলেজে পড়াশোনা করেন সাইফুর রহমান। তিনি ঈদে বাড়ি যাচ্ছেন জানিয়ে বলেন, গত ঈদের পর এবার তিনি বাড়ি যাচ্ছেন। সেন্টমার্টিন যাওয়ার একমাত্র পথ নৌরুটে মিয়ানমারের গোলাগুলি স্থানীয় বাসিন্দাদের জীবনে খুবই প্রভাব ফেলছে কারণ সেন্টমার্টিনের মানুষদের নিত্যপণ্য দ্রব্যের জন্য শতভাগ টেকনাফের উপরে নির্ভর করতে হয়। 


এছাড়াও পরিবারের সদস্যদের চিকিৎসা নিতে এসে টেকনাফে আটকে ছিলেন ইয়াহিয়া ও তার স্ত্রী সন্তান। চিকিৎসা শেষে গত ৬ জুন সেন্টমার্টিন ফেরার কথা থাকলেও ফিরতে পারেনি তিনি। আজ জাহাজে করে ফিরছেন পরিবার নিয়ে।


এর আগে বৃহস্পতিবার বিকেলে যাত্রী নিয়ে অন্তত ৪টি ট্রলার ভিড়েছে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল নৌঘাটে। এপার থেকেমঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন গেছেন আটকে পড়া শত শত স্থানীয় বাসিন্দা। বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় সাড়ে তিন ঘন্টা পর ঝুঁকি নিয়ে টেকনাফের সাবরাং এসে পৌছায় ট্রলারগুলো।

Tag
আরও খবর