দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌফলদন্ডীতে চান্দের গাড়ীর ধাক্কায় টমটম চালক নিহত- আহত ৬

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া এলাকায় চান্দের গাড়ীর ধাক্কায় নাছির উদ্দীন নামের এক ইজিবাইক ( টমটম) চালল নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 


এ ঘটনায় আরো ৬ যাত্রী আহত হয়েছে বলে জানা গেলেও তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।তবে তারা সবাই রাখাইন সম্প্রদায়ের বলে জানান স্থানীয়রা।তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


নিহত নাছির উদ্দীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাই বাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে। 


১৪ জুন (শুক্রবার) রাত ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইউনিয়নের কালু ফকির পাড়া মসজিদে বাঁকে। 


স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড (খোদাই বাড়ী) এলাকার সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত নাছির উদ্দীন ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চৌফলদন্ডী যাচ্ছিল, পথিমধ্যে ঈদগাঁওমুখী একটি বেপরোয়া গতিতে আসা চান্দের গাড়ী (জীপ) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সবাই আহত হয়।


প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে টমটম চালক নাছির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেকে নিয়ে যাওয়ার পথে নতুন ব্রীজ এলাকায় মৃত্যুর বরণ করেন তিনি। 


সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি আরও বলেন, ঘটনায় জড়িত চান্দের গাড়ীর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।


এদিকে নিহত টমটম চালক নাছির উদ্দীনের অকাল মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয় স্বজন, সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


২ বাচ্চা সন্তান নিয়ে নাছির উদ্দীনের দরিদ্র পরিবার পড়েছে চরম বেকায়দায়।

Tag
আরও খবর