ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 01:30:02 am

দেশের স্কুল, কলেজসহ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। স্কুলগুলো প্রায় তিন সপ্তাহের ছুটি পেলেও প্রতিষ্ঠানভেদে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলোতে এই ছুটি আরো কম দেখা গেছে।


শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলবে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। তবে অনেক স্কুলের ছুটি ২৯ জুন পর্যন্ত দেওয়া হয়েছে। সাধারণত জুন মাসে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ে যাওয়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়েছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছুটির বিজ্ঞপ্তিতে দেখা যায়, স্কুল ও কলেজ উভয় শাখারই ছুটি আজ থেকে শুরু। তবে স্কুল খুলবে ৩ জুলাই, আর কলেজ শাখা খুলবে ২৪ জুন। সূত্র জানায়, ১৭ জুন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। আর স্কুলগুলোতে ষাণ্মাসিক মূল্যায়ন ৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা।


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রয়োজনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়নের পাঠ্যসূচি শেষ করতে প্রয়োজনে ঈদের ছুটিতে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির আগে অর্থাৎ ১২ জুনের মধ্যে নির্ধারিত শিখন অভিজ্ঞতা শেষ করতে হবে। তা করা না গেলে বিকল্প উপায় খুঁজতে বলা হয়েছে। ছুটির সময় শিক্ষার্থীরা কী করবে তা বুঝিয়ে দেওয়া, দলগত কাজের পরিবর্তে একক কাজ দেওয়ার বিকল্প অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রয়োজনে অনলাইন ক্লাস নিয়ে, অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ বা মোবাইল গ্রুপে নির্দেশনা দিয়ে বাড়িতে থাকার সময় শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করতে বলেছে এনসিটিবি।


আরও খবর