‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

বাড়লো একাদশ শ্রেণীতে আবেদনের সময়সীমা।

চলতি বছর শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির প্রথম ধাপে আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব শিক্ষার্থীরা আবেদন করতে চান তারা ১৩ জুন রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। 


পূর্ববর্তী নির্দেশনা অনুসারে, প্রথম পর্যায়ে আবেদন করার শেষ তারিখ ছিল ১১ জুন রাত ৮টা। তাই শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত দুই দিন সময় আছে।


আন্তঃশিক্ষা পরিষদ সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. তপন কুমার সরকার সোমবার বিকেলে জানান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তির জন্য লেভেল 1 শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে। ১৩ জুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো পুনঃমূল্যায়নের সময় যে সকল শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয় তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারে। 


বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে কোনোভাবেই এর দায় কর্তৃপক্ষ বহন করবে না।


এদিকে, একাদশে ভর্তির আবেদনের কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সবশেষ শনিবার (৮ জুন) রাত ১১টা পর্যন্ত কলেজে ভর্তি হতে ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪টি পছন্দক্রম দিয়েছেন। মোট আবেদনকারীর মধ্যে সফলভাবে পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ জন।


প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৩ জুন রাত ৮টায়। এরপর তাদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। ৩০ জুন দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৪ জুলাই রাত ৮টায়। এছাড়া তৃতীয় ধাপে ৯ ও ১০ জুলাই আবেদন নিয়ে ১২ জুলাই ফল প্রকাশ করা হবে।


তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

আরও খবর