অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২ সংসদে পাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2022 03:31:03 pm

সংগৃহীত ছবি


◾ বাসস 


পরমাণু শক্তি কমিশনের দুটি পদের নামের পরিবর্তন করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে বিলের সংশোধনী, যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিস্পত্তি করেন স্পিকার।

বিদ্যমান আইনে বলা আছে, পরমাণু শক্তি কমিশনের কাজে সহায়তার জন্য সরকার একজন ‘সার্বক্ষণিক অর্থ উপদেষ্টা’ ও একজন ‘সচিব’ নিয়োগ করবে। নতুন আইনে দুটি পদের নাম পরিবর্তন করা হয়েছে।

সংসদে পাস হওয়া বিলে বলা হয়েছে, সচিব শব্দের পরিবর্তে পরিচালক শব্দটি ব্যবহৃত হবে। বিলের এ সংক্রান্ত ধারায় শব্দগত পরিবর্তন এনে বলা হয়েছে, সরকার কমিশনকে সহায়তা দেয়ার জন্য সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করবে।

মন্ত্রণালয়/বিভাগের সংযুক্ত দফতর/অধঃস্তন অফিসগুলোর সাংগঠনিক কাঠামোতে সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদ থাকলেও ওই পদের নাম পরিবর্তন করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর নির্দেশনা দেয়। এ পদ নামগুলো সচিবালয়ের বাইরে বিধিবহির্ভূতভাবে ব্যবহার করা হয়। তাই সরকার সিদ্ধান্ত নেয়, এই পদের নামগুলো পরিবর্তন করার। এর অংশ হিসেবে এই দুটি পদের নাম পরিবর্তন করা হচ্ছে।

আরও খবর