দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে পুকুরে ডুবে আদিবা-ইলমার মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 


নিহতরা হলেন, পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি এবং তার ভাগনি ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি। 


রবিবার (৯ জুন) দুপুরের তাদের মৃতদেহ গুলো মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে আত্মীয় স্বজন ও স্থানীয়রা।


জানা যায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে হাফেজখানার পুকুরে ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে কুলে তুলে নিয়ে আসে।


খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ । 


এদিকে তাদের অকাল মৃত্যুতে এলাকা, প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। 


পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag
আরও খবর