নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চৌদ্দগ্রামে আ’লীগ সমর্থিত প্যানেলের তিনজনই নির্বাচিত.

চৌদ্দগ্রামে আ’লীগ সমর্থিত প্যানেলের তিনজনই নির্বাচিত

কুমিল্লা জেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চৌদ্দগ্রামে ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজেরা আক্তার ববি।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ ইসহাক খান বই প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৭৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম শাহিন মজুমদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪৩৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিনিয়র প্রেসিডেন্ট উপজেলা মহিলা আ’লীগের হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ২৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ-সভাপতি উপজেলা মহিলা আ’লীগের রহিমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৯৭ ভোট।

আরও খবর