দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মারসা পরিবহনে গাঁজা নিয়ে যাচ্ছিলো যুবক: র‍্যাবের কাছে ধরা!

কক্সবাজারে মারসা পরিবহনের এক যাত্রীর কাছে মিললো ১৭ কেজি গাঁজা। ২ জুন আড়াই টার দিকে এই অভিযান চালানো হয়।

সোমবার (৩ জুন) বিকালে র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, একজন মাদক কারবারী যাত্রী বেশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের বাসে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ কক্সবাজারের উদ্দেশ্যে আসছে।

এই সংবাদের ভিত্তিতে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চট্টগ্রাম-কক্সবাজার গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি যাত্রিবাহী বাসে (যার নং- চট্ট-মেট্রো-ব-১১-১২৭৪) যাত্রীবেশে থাকা মো. স্বপন নামের যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির সাথে থাকা খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬টি বান্ডেল হতে সর্বমোট ১৭ (সতেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক স্বপন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সির হাট সিংরাইশের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করতো। সে আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনব কায়দার মাধ্যমে মাদকদ্রব্য তার নির্ধারিত এজেন্টদের নিকট পৌঁছে দিতো। উদ্ধার হওয়া গাঁজা কক্সবাজারে বিক্রয়ের জন্য যাত্রী সেজে চট্টগ্রাম থেকে আসার সময় র‌্যাবের আভিযানিক দলের নিকট আটক হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর