ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পুলিশ সুপারের হস্তক্ষেপে প্রতারকের নিকট থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ফিরে পেলেন

সাতক্ষীরায় পুলিশ সুপারের হস্তক্ষেপে প্রতারকের নিকট থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ফিরে পেলেন তালা উপজেলার ছোট কাশিপুর গ্রামের আবুল হোসেন (৫০)।

রোববার (৩০ অক্টোবর) পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রতারকের নিকট থেকে টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান জানান, প্রতারক দুই ভাই পাটকেলঘাটা থানার এনায়েতপুর শানতলা গ্রামের সফুর সরদার ও সাত্তার সরদার। অভিযোগকারী আবুল হোসেনের ছেলে মিন্টু শেখকে ফ্রি ভিসায় দুবাই নিয়ে যাওয়ার কথা বলে প্রতারক দুই ভাই ৩ লক্ষ ৬০ হাজার টাকা নেয়। পরবর্তীতে মিন্টুকে বিদেশে নিয়ে যায়নি।

এ ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন আবুল হোসেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন প্রতারকের কাছে থেকে টাকা উদ্ধার করেন। উদ্ধার করা ৩ লাখ ৬০ হাজার  টাকা রোববার (৩০ অক্টোবর) সকালে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ভুক্তভোগী আবুল হোসেনের নিকট তুলে দেন।

এদিকে প্রতারকের নিকট থেকে পুলিশ সুপারের হস্তক্ষেপে টাকা ফেরত পেয়ে ভুক্তিভোগী আবুল হোসেন বলেন, আমি খুব অসহায় মানবেতর জীবন যাপন করছিলাম। লোকের কাছ থেকে সুদে টাকা নিয়ে, গরু-ছাগল বিক্রি করে ৩ লাখ ৬০ হাজার টাকা সফুর সরদার ও সাত্তার সরদারকে দিয়েছিলাম আমার ছেলেকে বিদেশে পাঠাবো বলে। কিন্তু তারা আমার ছেলেকে বিদেশে না নিয়ে আমার সাথে প্রতারণা করেছিল। আমি গরুর গোয়াল ঘরে বসবাস করছি পরিবার নিয়ে। পুলিশ সুপারের হস্তক্ষেপে আমি প্রতারকদের নিকট থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা ফিরে পেয়েছি।



Tag
আরও খবর