দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে ৭দিন পর অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার

কক্সবাজারে ভ্রমণে গিয়ে অপহরণের শিকার হওয়া দুই ব্যক্তিকে সাতদিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

রবিবার(২জুন) সকালে টেকনাফ হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অপহৃতরা হলেন,কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার প্রয়াত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও একই এলাকার ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক(আইন ও গণমাধ্যম)অতিরিক্ত পুলিশ সুপার মো:আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গত ২৫ মে কক্সবাজারে ভ্রমণে এসে নিখাঁজ হন এই দুই ব্যক্তি।পরে মোবাইল ফোনে তাদের অপহরণের কথা জানিয়ে ৫লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।এ নিয়ে বিপ্লব কুমার রায়ের ছোট ভাই বিফুল কুমার রায় বাপ্পী র‌্যাব-১৫ কে লিখিত অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে দুই জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান,উদ্ধার দুই ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,এদিকে পুলিশের তথ্য জানা যায়,২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ জুন পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৮জনকে অপহরণের ঘটনা ঘটে।এর মধ্যে ৭০জন স্থানীয় বাসিন্দা,বাকিরা মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিক।অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

Tag
আরও খবর